সোমবার, ১২ সেপ্টেম্বর, ২০১১

সৈকতে এবার পর্যটকদের মাঝে জেলা প্রশাসনের ১০ হাজার লিপলেট বিতরণ

কক্সবাজার সমুদ্র সৈকতে অসাবধানতাবসত পর্যটকদের ধারাবাহিক অপমৃত্যু ঠেকাতে পুলিশের পর এবার পর্যটকদের সচেতন করে লিপলেট বিতরণ করেছে কক্সবাজার জেলা প্রশাসন। গতকাল সোমবার বিকালে কক্সবাজার সমুদ্র সৈকতের লাবণী পয়েন্টে কক্সবাজারের জেলা প্রশাসক মোঃ জয়নুল বারী পর্যটকদের মাঝে লিপলেট বিতরণ ও গুপ্ত খালে লাল পতাকা ঠাঙ্গিয়ে সচেতনতা কার্যক্রমের উদ্ধোধন করেন। এসময় পুলিশ সুপার জাহাঙ্গীর মোঃ সেলিম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ নুরুল আলম নিজামী, নেজারত ডেপুটি কালেক্টরেট আলমগীর
কবির, নির্বাহী ম্যাজিষ্টেট রফিকুল ইসলাম, রহুল আমিন সহ জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন। জেলা প্রশাসক বলেছেন, অসাবধানতাবসত সাগরে নেমে পর্যটকরা দূর্ঘটনায় পড়ে অপমৃত্যুর শিকার হচ্ছে। এ ধরনের অপমৃত্যু ঠেকাতে ও কক্সবাজার সৈকতে নিরাপদ ভ্রমন নিশ্চিত করতে বীচ ম্যানেজমেন্ট কমিটির ফান্ড থেকে পর্যটকদের সচেতন করতে ১০ হাজার লিপলেট বিতরণ করা হয়েছে। এছাড়া সৈকতে দায়িত্ব পালনকারী বীচ কর্মীদের মাঝে পর্যটকদের সতর্ক করতে ৪ টি হ্যান্ড মাইক, ৪০ টি লাল পতাকা ও ৪০ টি লোহার খুঁিট দেয়া হয়েছে। আশা করি এর পর থেকে পর্যটকদের আরো বেশি সর্তক করতে আমরা কাজ করতে পারবো। তবে এক্ষেত্রে পর্যটকদেরও সাগরে নামার আগে তাদের করনীয় জেনে নেওয়া দরকার বলে তিনি মনে করেন। উল্লেখ্য এর আগে নিরাপদ সৈকত ভ্রমন নিশ্চিত করতে পর্যটকদের সচেতনতার জন্য ৩৫ হাজার লিপলেট বিতরন করেছিল কক্সবাজার জেলা পুলিশ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন