মঙ্গলবার, ২৯ নভেম্বর, ২০১১

মার্চে বিয়ে করছেন সাইফিনা

Sahab uddin:
বহুল আলোচিত বলিউডি তারকাজুটি সাইফ আলি খান এবং কারিনা কাপুরের বিয়ে নিয়ে নানা ধরনের জল্পনা-কল্পনার গায়ে এবার পেরেক ঠুকে দিলেন সাইফের বোন সোহা আলি খান। আগামি বছরের মার্চে সাইফিনা জুটি বিয়ের পিঁড়িতে বসছেন বলেই সম্প্রতি নিশ্চিত করলেন তিনি। খবর হিন্দুস্তান টাইমস- এর।
সোহা আলি বলেছেন, ‘আগামি বছরের মার্চেই গাঁটছড়া বাঁধার সিদ্ধান্ত নিয়েছেন সাইফ এবং কারিনা।’
উল্লেখ্য, চলতি মাসের শুরতে এক সাক্ষাৎকারে সাইফ বলেছিলেন, ‘আমি এবং কারিনা ২০১২ সালের ফেব্রæয়ারিতে বিয়ের পরিকল্পনা করছি।’ কিন্তু সম্প্রতি এই বিষয়টিকে উড়িয়ে দিয়ে কারিনা বলেছেন, ‘এখন পর্যন্ত আমাদের বিয়ের দিনক্ষণ চূড়ান্ত হয়নি। সময় হলেই আমাদের বিয়ের ঘোষণা দেবো আমরা।’

মঙ্গলবার, ২৫ অক্টোবর, ২০১১

কোমল পানীয় সহিংস করে তোলে!

Sahab Uddin:
যুক্তরাষ্ট্রের গবেষকরা জানিয়েছেন, সপ্তাহে ৫ ক্যান কোমল পানীয় পান করলে সহিংস হয়ে ওঠার পাশাপাশি সঙ্গে অস্ত্র নিয়ে ঘোরার মতো কাজে জড়িয়ে পড়তে পারে তরুণরা। খবর টেলিগ্রাফ অনলাইন-এর।
যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অফ ভারমন্টের গবেষক ড. সারা সোলনিক জানিয়েছেন, সপ্তাহে মাত্র ২টি জমিয়ে রাখা ক্যানের পানীয় পান করলেই তরুণরা বন্ধুদের প্রতি আগ্রাসী মানসিকতা দেখায়। এমনকি সফট ড্রিঙ্ক বা কোমল পানীয় ৫ ক্যান বা তার বেশি খেলে অ্যালকোহল বা ধূমপানের প্রতি আসক্তি বেড়ে যায়।

আসছে লবণ মেশানো হার্ডডিস্ক

Sahab Uddin:
লবণের অনেক গুণ—এ কথা সবারই জানা। তবে সিঙ্গাপুরের গবেষকেরা সম্প্রতি লবণের এমন একটি গুণের সন্ধান পেয়েছেন, যা রীতিমতো বিস্ময়কর। তাঁদের মতে, সাধারণ লবণ ব্যবহার করে কম্পিউটার হার্ডডিস্ক ড্রাইভের ছয় গুণ পর্যন্ত তথ্য ধারণক্ষমতা বাড়ানো সম্ভব।
ন্যাশনাল ইউনিভার্সিটি অব সিঙ্গাপুর এবং ডেটা স্টোরেজ ইনস্টিটিউট লবণ ব্যবহার করে হার্ডডিস্কে বেশি পরিমাণ ডেটা ধরে রাখার পদ্ধতি উদ্ভাবন করেছেন। গবেষকদের দাবি, এ পদ্ধতিতে বিভিন্ন কোম্পানির কিংবা ব্যক্তিগত পর্যায়ে ডেটা সংরক্ষণে লবণ বেশ কাজে আসবে। নতুন এ পদ্ধতি উদ্ভাবনের ফলে হার্ডডিস্কের প্রতি বর্গইঞ্চিতে ৩.৩ টেরাবিট পর্যন্ত ডেটা রাখার ঘনত্ব বেড়ে যাবে, যা বর্তমান বাজারে থাকা হার্ডডিস্কের তুলনায় ছয় গুণ বেশি।

কিং খানের ৪৮ হাজার স্কয়ার ফিটের নতুন অফিস

Sahab Uddin:
বলিউড বাদশা শাহরুখ মুম্বাই শহরের ব্যস্তপাড়ায় নতুন অফিসের জন্যে সম্প্রতি একটি ভবন কিনেছেন। মুম্বাইয়ের খার এলাকায় ১৫ নম্বর রোডে তিনি এই ভবনটি কিনেছেন। অফিসের জন্যে ছোট্ট কোনো অ্যাপাটমেন্ট জায়গা নয়, বরং পুরো দালান কিনে নিয়েছেন শাহরুখ। শাহরুখের বাড়ি ‘মান্নাত’তে  পুরোনো অফিসটি খানিকটা ছোট ছিল। কাজের পরিমান বাড়ার সঙ্গে সঙ্গে বড় অফিসের প্রয়োজন অনুভব করেন শাহরুখ। দিওয়ালিতে পুরোনো অফিস নতুন ভবনে নিয়ে যাবার উদ্দেশ্যেই কিনেছিলেন তিনি।

শনিবার, ২২ অক্টোবর, ২০১১

আইফোন ফাইন্ডেই স্ত্রীকে তালাক!

 Sahab Uddin
স্ত্রীকে ভালোবেসেই স্বামী কিনে দিয়েছিলেন এ সময়ের সবচেয়ে আলোচিত স্মার্টফোন আইফোন ‘৪এস’। আর এ ভালোবাসার কারণেই ঘটেছে বিবাহ বিচ্ছেদ। ব্যক্তি সাক্ষী নয়, আইফোন ৪এস এর ‘ফাইন্ড মাই ফ্রেন্ডস’ অ্যাপই দিয়েছে প্রমাণ। সংবাদমাধ্যম সূত্র এ তথ্য জানিয়েছে।
অ্যাপলের সদ্য উন্মোচিত অপারেটিং সিস্টেম আইওএস৫ এবং স্মার্টফোন প্রকাশের কদিনই বা হয়েছে। এরই মধ্যে আইফোন ৪এস এর অ্যাপগুলো বাস্তব চমক দেখাতে শুরু করেছে। ঘটিয়েছে সামাজিক বিচ্ছেদও।

৭২ ঘণ্টায় ৪০ লাখ আইফোন বিক্রি!

Sahab Uddin
এখন বিশ্বে সবচেয়ে দ্রুত বিক্রি হওয়া পণ্যটি হচ্ছে আইফোন ৪এস। ১৪ অক্টোবর বাণিজ্যিকভাবে যাত্রা শুরু করেছে আইফোন ৪এস। এরই মধ্যে জাপান, অস্ট্রেলিয়া, ফ্রান্স, যুক্তরাজ্য, জার্মানি, কানাডা এবং যুক্তরাষ্ট্রে এ স্মার্টফোন একের পর এক সব বিক্রির রেকর্ড ভেঙে ফেলছে। সংবাদমাধ্যম সূত্র এ তথ্য জানিয়েছে।
অ্যাপল সূত্র জানিয়েছে, অনলাইনে আইফোন ৪এস প্রিঅর্ডার শুরু হওয়ার মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই ১০ লাখ আবেদন জমা পড়ে। এর আগের রেকর্ডটি গড়েছিল আইফোন৪।

পাতায়া যাচ্ছেন না হাবিব

Sahab Uddin
নববধূ রেহানকে নিয়ে মধুচন্দ্রিমায় পাতায়া যাওয়ার কথা ছিল হাবিবের। কিন্তু কাজের চাপে পিছিয়ে গেল মধুচন্দ্রিমা। 
অক্টোবরের ১২ তারিখে বিয়ে করেন এসময়ের জনপ্রিয় সঙ্গীতশিল্পী হাবিব ওয়াহিদ। কনে স্নাতক পড়ুয়া চট্টগ্রামের মেয়ে রেহান। এরপরই শোনা যায়, অক্টোবরের ২৩ তারিখে মধুচন্দ্রিমায় যাচ্ছেন তিনি। কিন্তু, আজ খোদ হাবিব জানালেন কাজের চাপে পিছিয়ে গেছে মধুচন্দ্রিমা। বার্তা২৪ ডটনেটের সঙ্গে ফেসবুকে আলাপচারিতায় তিনি এ তথ্য জানান।