শনিবার, ২২ অক্টোবর, ২০১১

পাতায়া যাচ্ছেন না হাবিব

Sahab Uddin
নববধূ রেহানকে নিয়ে মধুচন্দ্রিমায় পাতায়া যাওয়ার কথা ছিল হাবিবের। কিন্তু কাজের চাপে পিছিয়ে গেল মধুচন্দ্রিমা। 
অক্টোবরের ১২ তারিখে বিয়ে করেন এসময়ের জনপ্রিয় সঙ্গীতশিল্পী হাবিব ওয়াহিদ। কনে স্নাতক পড়ুয়া চট্টগ্রামের মেয়ে রেহান। এরপরই শোনা যায়, অক্টোবরের ২৩ তারিখে মধুচন্দ্রিমায় যাচ্ছেন তিনি। কিন্তু, আজ খোদ হাবিব জানালেন কাজের চাপে পিছিয়ে গেছে মধুচন্দ্রিমা। বার্তা২৪ ডটনেটের সঙ্গে ফেসবুকে আলাপচারিতায় তিনি এ তথ্য জানান।
তবে, কাজের চাপ কমলে এ নিয়ে আবার নতুন করে পরিকল্পনা করবেন। কিন্তু আপাতত যাওয়া হচ্ছে না। এ নিয়ে রেহান কী রাগ করেছেন নাকি জানতে চাইলে হাবিব উত্তরে বলেন, ‘‘না।’’। 
প্রসঙ্গত, হাবিব বর্তমানে ন্যান্সির একক অ্যালবামের কাজ নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন।  তবে বিয়ের পরপরই তিনি স্ত্রী রেহানকে নিয়ে তার প্রিয় স্থান কক্সবাজার ঘুরে ঢাকায় ফিরলেন ক’দিন আগেই।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন