Sahab Uddin
খুব শিগগির পাল্টে যাচ্ছে সার্চ ইঞ্জিন জায়ান্ট গুগল’র জিমেইল। নাটকীয় সব পরিবর্তন আসছে বহুল ব্যবহৃত এই মেইলটিতে। জিমেইলকে নতুন আঙ্গিকে উপস্থাপনের কাজ অনেকটা গোপনেই চলছে।
তবে টেকনিক্যাল টিমের অনিচ্ছা স্বত্ত্বেও একটি ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে পড়ায় শনিবার মুহূর্তেই ছড়িয়ে পড়েছে এ খবরটি। ইউটিউবে আপলোড করা ভিডিওতে দেখানো হয়েছে, গুগল তার মেইল ক্লায়েন্টটিতে অদূর ভবিষ্যতে কী ধরনের পরিবর্তন আনতে যাচ্ছে।
ফাঁস হয়ে যাওয়া ভিডিওটিতে গুগল’র ইউজার এক্সপেরিয়েন্স ডিজাইনার জেসন কর্ণওয়াল বলেছেন, “ব্যবহারকারীদের কাছে জিমেইলকে নতুন আঙ্গিকে উপস্থাপন করতে আমরা নিরলস কাজ করে যাচ্ছি। জিমেইলকে সম্পূর্ণভাবে নতুন রূপে সাজিয়েছি। আশা করছি, এর মাধ্যমে এটি ব্যবহারকারীদের কাছে হয়ে উঠবে আরো সহজ এবং পরিচ্ছন্ন। এটি এখন থেকে ব্যবহারকারীদের সামনে বুদ্ধিমান হিসেবেই পরিচিত হবে।”
অবশ্য ভিডিও বার্তায় প্রকাশিত জিমেইল’র আপডেটগুলো তুলনামূলকভাবে গৌণ। মূলত এর বাহ্যিক চেহারায় ‘গুগল+’ এর সামঞ্জস্য আনা হয়েছে। ভিডিও ফুটেজ অনুযায়ী নতুন চেহারার জিমেইলে তিনটি পরিবর্তন আনা হয়েছে। এগুলো হলো, এটি আগের চেয়ে আরো ব্যবহারবান্ধব হচ্ছে এবং এর থিম ও কথোপকথন অপশনে ব্যবহারকারীর প্রাধান্য বিস্তারের সুযোগ করে দিয়েছে।
এক নজরে জিমেইল’র পরিবর্তন
- ফ্লেক্সিবল: নতুন জিমেইলটি যেন বেশ বুদ্ধিমান! এখন থেকে এটি আপনার ব্রাউজার উইন্ডোটিকে ছোট-বড় করার সঙ্গে সঙ্গে সে নিজেকে স্বয়ংক্রিয়ভাবে মাপমতো করে নিতে পারে। এছাড়া অপশন পরিবর্তন করার মাধ্যমে ইনবক্সটিকে কিভাবে আপনি দেখতে চান, তা নিয়ন্ত্রণ করতে পারবেন। আপনি ইচ্ছে করলে সবকিছুকে আঁটসাটভাবে সুন্দরভাবে সাজিয়ে রাখতে পারবেন। কিংবা ইমেইলের জন্য অধিক স্থান, অথবা মধ্যবর্তী কোনোকিছুকে নির্বাচন করতে পারেন। একইসঙ্গে কে বেশি জায়গা নিয়ে অবস্থান করবে, বামের সাইডবার, চ্যাট বক্স, নাকি ইনবক্সের লেবেলগুলো- তাও আপনি সহজেই নির্বাচন করতে পারবেন।
- থিমস: যদি আপনার কাছে সম্পূর্ণ নতুন ডিজাইনের এই জিমেইল পছন্দ না হয়, তবে গুগল আপনাকে একে সাজানোর জন্য নানা রকম অপশনও দিয়েছে। এক্ষেত্রে এর প্রেক্ষাপট পরিবর্তন করতে উচ্চ রেজ্যুলেশনের ছবিও ব্যবহার করতে পারবেন।
গত জুনে গুগল জিমেইল’র একটি ‘প্রিভিউ থিম’ প্রকাশ করে। তখন বলা হয়, জিমেইলকে আরো পরিকল্পিতভাবে সাজিয়ে এর আউট লুককে বদলে দেয়া হবে। তবে গুগল’র দাফতরিক ব্লগে এই আইডিয়ার বিরোধিতা করা হয়েছিল।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন