বুধবার, ২১ সেপ্টেম্বর, ২০১১

সোস্যাল নেটওয়ার্ক গুগল প্লাসের যাত্রা

Sahab Uddin
টানা আড়াই মাস সীমিত আকারে পরীক্ষামূলক পর্যবেক্ষণের পর আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করলো সার্চ ইঞ্জিন জায়ান্ট গুগল’র সামাজিক নেটওয়ার্ক গুগল প্লাস। সামাজিক নেটওয়ার্ক জায়ান্ট ফেসবুক নতুন আঙিকে সাজার ঠিক

সোমবার, ১২ সেপ্টেম্বর, ২০১১

উখিয়ায় অর্ধকোটি টাকার ফার্নিচার জব্দ

Sahab Uddin
উখিয়ায় বনবিভাগ, র‌্যাব, পুলিশ ও বিজিবি যৌথ অভিযান চালিয়ে উপজেলার মরিচ্যা বাজার ষ্টেশন থেকে প্রায় অর্ধকোটি টাকার রকমারী ও বিলাস বহুল ফার্নিচার জব্দ করেছে। গতকাল সকাল ৮ টা থেকে বিকাল সাড়ে ৪ টা পর্যন্ত শতাধিক দোকানে এ অভিযান চালানো হয়। এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।

হিমছড়িতে ক্ষুদ্র ব্যবসায়ীদের উপর প্রভাবশালীদের খড়ক

Sahab Uddin:
কক্সবাজারের অন্যতম পর্যটন কেন্দ্র হিমছড়িতে ক্ষুদ্র ব্যবসায়ী ও হকারদের উপর এবার খড়গ নেমেছে কতিপয় প্রভাবশালীর। এসব প্রভাবশালীরা ইতোমধ্যেই হিমছড়ি এলাকায় দীর্ঘদিন ধরে ব্যবসা করে আসা হকার ও ক্ষুদ্র ব্যবসায়ীদের কাছ থেকে প্রশাসনের নামে অর্ধ কোটি টাকা হাতিয়ে নিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

সৈকতে এবার পর্যটকদের মাঝে জেলা প্রশাসনের ১০ হাজার লিপলেট বিতরণ

কক্সবাজার সমুদ্র সৈকতে অসাবধানতাবসত পর্যটকদের ধারাবাহিক অপমৃত্যু ঠেকাতে পুলিশের পর এবার পর্যটকদের সচেতন করে লিপলেট বিতরণ করেছে কক্সবাজার জেলা প্রশাসন। গতকাল সোমবার বিকালে কক্সবাজার সমুদ্র সৈকতের লাবণী পয়েন্টে কক্সবাজারের জেলা প্রশাসক মোঃ জয়নুল বারী পর্যটকদের মাঝে লিপলেট বিতরণ ও গুপ্ত খালে লাল পতাকা ঠাঙ্গিয়ে সচেতনতা কার্যক্রমের উদ্ধোধন করেন। এসময় পুলিশ সুপার জাহাঙ্গীর মোঃ সেলিম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ নুরুল আলম নিজামী, নেজারত ডেপুটি কালেক্টরেট আলমগীর