মঙ্গলবার, ২৯ নভেম্বর, ২০১১

মার্চে বিয়ে করছেন সাইফিনা

Sahab uddin:
বহুল আলোচিত বলিউডি তারকাজুটি সাইফ আলি খান এবং কারিনা কাপুরের বিয়ে নিয়ে নানা ধরনের জল্পনা-কল্পনার গায়ে এবার পেরেক ঠুকে দিলেন সাইফের বোন সোহা আলি খান। আগামি বছরের মার্চে সাইফিনা জুটি বিয়ের পিঁড়িতে বসছেন বলেই সম্প্রতি নিশ্চিত করলেন তিনি। খবর হিন্দুস্তান টাইমস- এর।
সোহা আলি বলেছেন, ‘আগামি বছরের মার্চেই গাঁটছড়া বাঁধার সিদ্ধান্ত নিয়েছেন সাইফ এবং কারিনা।’
উল্লেখ্য, চলতি মাসের শুরতে এক সাক্ষাৎকারে সাইফ বলেছিলেন, ‘আমি এবং কারিনা ২০১২ সালের ফেব্রæয়ারিতে বিয়ের পরিকল্পনা করছি।’ কিন্তু সম্প্রতি এই বিষয়টিকে উড়িয়ে দিয়ে কারিনা বলেছেন, ‘এখন পর্যন্ত আমাদের বিয়ের দিনক্ষণ চূড়ান্ত হয়নি। সময় হলেই আমাদের বিয়ের ঘোষণা দেবো আমরা।’

মঙ্গলবার, ২৫ অক্টোবর, ২০১১

কোমল পানীয় সহিংস করে তোলে!

Sahab Uddin:
যুক্তরাষ্ট্রের গবেষকরা জানিয়েছেন, সপ্তাহে ৫ ক্যান কোমল পানীয় পান করলে সহিংস হয়ে ওঠার পাশাপাশি সঙ্গে অস্ত্র নিয়ে ঘোরার মতো কাজে জড়িয়ে পড়তে পারে তরুণরা। খবর টেলিগ্রাফ অনলাইন-এর।
যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অফ ভারমন্টের গবেষক ড. সারা সোলনিক জানিয়েছেন, সপ্তাহে মাত্র ২টি জমিয়ে রাখা ক্যানের পানীয় পান করলেই তরুণরা বন্ধুদের প্রতি আগ্রাসী মানসিকতা দেখায়। এমনকি সফট ড্রিঙ্ক বা কোমল পানীয় ৫ ক্যান বা তার বেশি খেলে অ্যালকোহল বা ধূমপানের প্রতি আসক্তি বেড়ে যায়।

আসছে লবণ মেশানো হার্ডডিস্ক

Sahab Uddin:
লবণের অনেক গুণ—এ কথা সবারই জানা। তবে সিঙ্গাপুরের গবেষকেরা সম্প্রতি লবণের এমন একটি গুণের সন্ধান পেয়েছেন, যা রীতিমতো বিস্ময়কর। তাঁদের মতে, সাধারণ লবণ ব্যবহার করে কম্পিউটার হার্ডডিস্ক ড্রাইভের ছয় গুণ পর্যন্ত তথ্য ধারণক্ষমতা বাড়ানো সম্ভব।
ন্যাশনাল ইউনিভার্সিটি অব সিঙ্গাপুর এবং ডেটা স্টোরেজ ইনস্টিটিউট লবণ ব্যবহার করে হার্ডডিস্কে বেশি পরিমাণ ডেটা ধরে রাখার পদ্ধতি উদ্ভাবন করেছেন। গবেষকদের দাবি, এ পদ্ধতিতে বিভিন্ন কোম্পানির কিংবা ব্যক্তিগত পর্যায়ে ডেটা সংরক্ষণে লবণ বেশ কাজে আসবে। নতুন এ পদ্ধতি উদ্ভাবনের ফলে হার্ডডিস্কের প্রতি বর্গইঞ্চিতে ৩.৩ টেরাবিট পর্যন্ত ডেটা রাখার ঘনত্ব বেড়ে যাবে, যা বর্তমান বাজারে থাকা হার্ডডিস্কের তুলনায় ছয় গুণ বেশি।

কিং খানের ৪৮ হাজার স্কয়ার ফিটের নতুন অফিস

Sahab Uddin:
বলিউড বাদশা শাহরুখ মুম্বাই শহরের ব্যস্তপাড়ায় নতুন অফিসের জন্যে সম্প্রতি একটি ভবন কিনেছেন। মুম্বাইয়ের খার এলাকায় ১৫ নম্বর রোডে তিনি এই ভবনটি কিনেছেন। অফিসের জন্যে ছোট্ট কোনো অ্যাপাটমেন্ট জায়গা নয়, বরং পুরো দালান কিনে নিয়েছেন শাহরুখ। শাহরুখের বাড়ি ‘মান্নাত’তে  পুরোনো অফিসটি খানিকটা ছোট ছিল। কাজের পরিমান বাড়ার সঙ্গে সঙ্গে বড় অফিসের প্রয়োজন অনুভব করেন শাহরুখ। দিওয়ালিতে পুরোনো অফিস নতুন ভবনে নিয়ে যাবার উদ্দেশ্যেই কিনেছিলেন তিনি।

শনিবার, ২২ অক্টোবর, ২০১১

আইফোন ফাইন্ডেই স্ত্রীকে তালাক!

 Sahab Uddin
স্ত্রীকে ভালোবেসেই স্বামী কিনে দিয়েছিলেন এ সময়ের সবচেয়ে আলোচিত স্মার্টফোন আইফোন ‘৪এস’। আর এ ভালোবাসার কারণেই ঘটেছে বিবাহ বিচ্ছেদ। ব্যক্তি সাক্ষী নয়, আইফোন ৪এস এর ‘ফাইন্ড মাই ফ্রেন্ডস’ অ্যাপই দিয়েছে প্রমাণ। সংবাদমাধ্যম সূত্র এ তথ্য জানিয়েছে।
অ্যাপলের সদ্য উন্মোচিত অপারেটিং সিস্টেম আইওএস৫ এবং স্মার্টফোন প্রকাশের কদিনই বা হয়েছে। এরই মধ্যে আইফোন ৪এস এর অ্যাপগুলো বাস্তব চমক দেখাতে শুরু করেছে। ঘটিয়েছে সামাজিক বিচ্ছেদও।

৭২ ঘণ্টায় ৪০ লাখ আইফোন বিক্রি!

Sahab Uddin
এখন বিশ্বে সবচেয়ে দ্রুত বিক্রি হওয়া পণ্যটি হচ্ছে আইফোন ৪এস। ১৪ অক্টোবর বাণিজ্যিকভাবে যাত্রা শুরু করেছে আইফোন ৪এস। এরই মধ্যে জাপান, অস্ট্রেলিয়া, ফ্রান্স, যুক্তরাজ্য, জার্মানি, কানাডা এবং যুক্তরাষ্ট্রে এ স্মার্টফোন একের পর এক সব বিক্রির রেকর্ড ভেঙে ফেলছে। সংবাদমাধ্যম সূত্র এ তথ্য জানিয়েছে।
অ্যাপল সূত্র জানিয়েছে, অনলাইনে আইফোন ৪এস প্রিঅর্ডার শুরু হওয়ার মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই ১০ লাখ আবেদন জমা পড়ে। এর আগের রেকর্ডটি গড়েছিল আইফোন৪।

পাতায়া যাচ্ছেন না হাবিব

Sahab Uddin
নববধূ রেহানকে নিয়ে মধুচন্দ্রিমায় পাতায়া যাওয়ার কথা ছিল হাবিবের। কিন্তু কাজের চাপে পিছিয়ে গেল মধুচন্দ্রিমা। 
অক্টোবরের ১২ তারিখে বিয়ে করেন এসময়ের জনপ্রিয় সঙ্গীতশিল্পী হাবিব ওয়াহিদ। কনে স্নাতক পড়ুয়া চট্টগ্রামের মেয়ে রেহান। এরপরই শোনা যায়, অক্টোবরের ২৩ তারিখে মধুচন্দ্রিমায় যাচ্ছেন তিনি। কিন্তু, আজ খোদ হাবিব জানালেন কাজের চাপে পিছিয়ে গেছে মধুচন্দ্রিমা। বার্তা২৪ ডটনেটের সঙ্গে ফেসবুকে আলাপচারিতায় তিনি এ তথ্য জানান।

পাল্টে যাচ্ছে জিমেইল

Sahab Uddin
খুব শিগগির পাল্টে যাচ্ছে সার্চ ইঞ্জিন জায়ান্ট গুগল’র জিমেইল। নাটকীয় সব পরিবর্তন আসছে বহুল ব্যবহৃত এই মেইলটিতে। জিমেইলকে নতুন আঙ্গিকে উপস্থাপনের কাজ অনেকটা গোপনেই চলছে।
  তবে টেকনিক্যাল টিমের অনিচ্ছা স্বত্ত্বেও একটি ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে পড়ায় শনিবার মুহূর্তেই ছড়িয়ে পড়েছে এ খবরটি। ইউটিউবে আপলোড করা ভিডিওতে দেখানো হয়েছে, গুগল তার মেইল ক্লায়েন্টটিতে অদূর ভবিষ্যতে কী ধরনের পরিবর্তন আনতে যাচ্ছে।

মঙ্গলবার, ৪ অক্টোবর, ২০১১

পৃথিবীর সবচেয়ে সেক্সি নারী হ্যাকারের নিউইয়র্কের কোর্টে হাজিরা

Sahab Uddin
বিশ্বের সবচেয়ে সুন্দরী এবং সেক্সি নারী হ্যাকার রাশিয়ার মেয়ে ক্রিস্টিনা সেচিনকায়া আমেরিকার নিউইয়র্ক শহরের কোর্টে হাজির হয়েছেন সম্প্রতি। তার বিরুদ্ধে অভিযোগ, তিনি ইউরোপের একটি ব্যাংক থেকে ৩৫ হাজার ডলার ইন্টারনেটের মাধ্যমে চুরি করেছেন।
নিউইয়র্ক অবজারভার পত্রিকার এক রিপোর্ট অনুযায়ী জানা যায়, ক্রিস্টিনা যদিও কোর্টরুুমে কাঁদছিলেন, কিন্তু তার পরনে ছিল শরীর-চাপা জিন্স, আর উঁচু বুট জুতা। এ সময় তাকে বেশ সেক্সি সেক্সি লাগছিল।

অ্যান্টিকেথেরা ডিভাইস প্রথম অ্যানালগ কম্পিউটার

Sahab Uddin
১৯০১ সালে গ্রিসের অ্যান্টিকেথেরা দ্বীপের সমুদ্রের তলদেশ থেকে ঘড়ির মতো একটি যন্ত্রের ভগ্নাংশ উদ্ধার করা হয়। বর্তমানে ধারণা করা হয়, এই যন্ত্রটি গ্রহ-নক্ষত্রের গতিপথ গণনার কাজে ব্যবহৃত হতো। এই যন্ত্রটি আসলে কী? কী কাজে ব্যবহৃত হতো? কারাই বা এটি তৈরি করেছে বা এটি কোন উপায়ে চলত, তার সুনির্দিষ্ট কোনো ব্যাখ্যা দেয়া এখনও সম্ভব হচ্ছে না।
যন্ত্রটির গঠনবৈশিষ্ট্য আমাদের জানা বিজ্ঞানের ইতিহাসের সঙ্গে খাপ খায় না। এমনকি আধুনিক যন্ত্রপাতির চেয়ে এর গঠন বরং জটিল। রহস্যময় এই যন্ত্র নিয়ে বিস্তারিত জানাচ্ছেন উদ্ধারপর্ব ১৯০০ সালে একদল ডুবুরি গ্রিসের দক্ষিণাঞ্চলীয় দ্বীপ অ্যান্টিকেথেরার কাছে পানির প্রায় ২০০ ফুট গভীরে একটি জাহাজের ধ্বংসাবশেষ আবিষ্কার করেন।

 ফেসবুক টাইমলাইন

Sahab Uddin:
২২ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের সান ফ্রানসিসকোতে অনুষ্ঠিত হয়ে গেল ফেসবুক প্রোগ্রামারদের সম্মেলন এফ৮ (f8)। ফেসবুকের প্রধান নির্বাহী কর্মকর্তা মার্ক জাকারবার্গ ফেসবুকের নতুন সুবিধা ‘ফেসবুক টাইমলাইন’ উন্মোচন করেন। নতুন এই সেবার মাধ্যমে যেকোনো ব্যবহারকারী তাঁর ফেসবুকের সব ইতিহাস তাঁর প্রোফাইলে দেখতে পাবেন। চাইলে তা সবার জন্য উন্মুক্ত করেও দিতে পারবেন।
ফেসবুকে দেওয়া তথ্য অনুযায়ী, ফেসবুক টাইমলাইন হলো নতুন এক প্রোফাইল, যার মাধ্যমে আপনি আপনাকে আরও সুন্দরভাবে উপস্থাপন করতে পারবেন এবং যা আপনাকে বন্ধুদের নতুন নতুন জিনিস খুঁজে পেতে সাহায্য করবে। সেই সঙ্গে আপনি সহজেই আপনার দেওয়া
তথ্য, ছবি ও ভিডিওর গোপনীয়তা নিয়ন্ত্রণ করতে পারবেন। এককথায় বলা যায়, ফেসবুকের নতুন চেহারা এই ফেসবুক টাইমলাইন।

ছবির ফাইল হোক হালকা

Sahab Uddin:
ইন্টারনেটে বিভিন্ন প্রয়োজনে ছবি আদান-প্রদান করা হয়। অনেক সময় ভারী ছবি পাঠাতে সমস্যা হয়। ইচ্ছে করলে আপনি যেকোনো ছবির আকার সহজেই কমিয়ে নিতে পারেন। এর ফলে ইন্টারনেটে ছবি পাঠাতে মেগাবাইট/কিলোবাইট খরচ হবে কম। এ জন্য ‘ইমেজ রিসাইজার’ নামে একটি সফটওয়্যার ব্যবহার করতে পারেন। মাত্র ১.২৮ মেগাবাইটের ছোট্ট এই সফটওয়্যারটি http://mediafire.com/?r2jc5yz06g1i4gp ঠিকানার ওয়েবসাইট থেকে নামিয়ে নিন। এখন জিপ ফাইলটি খুলুন। সফটওয়্যারটি ইনস্টল করুন।

শনিবার, ১ অক্টোবর, ২০১১

কক্সবাজারে ২৩৭ টি মন্ডপে দূর্গা পুজা শুরু হচ্ছে আজ

Sahab Uddin
মহা ষষ্ঠীর মধ্য দিয়ে আজ রবিবার থেকে শুরু হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ উৎসব শারদীয় দূর্গা পুজা। সারাদেশের ন্যায় কক্সবাজারেও এটি মহা ধুমধামের সাথে উৎযাপনের প্রস্তুতি নিয়েছে সনাতন ধর্মাবলম্বীরা। এবারে কক্সবাজার জেলার ২৩৭ টি মন্ডপে উদযাপিত হবে এই উৎসব। এর মধ্যে ১১৭ টি প্রতিমা ও ১২০ টি ঘট পূজার মন্ডপ। সরকারিভাবে এসব মন্ডপে ১ শত সাড়ে ১০ মেট্টিন টন চাল অনুদান প্রদান করা হয়েছে। কিন্তু এসব বরাদ্দ পর্যাপ্ত নয় জানিয়ে বরাদ্দ বাড়ানোর দাবী জানিয়েছেন কক্সবাজার জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি এডভোকেট রনজিত দাশ।

বুধবার, ২১ সেপ্টেম্বর, ২০১১

সোস্যাল নেটওয়ার্ক গুগল প্লাসের যাত্রা

Sahab Uddin
টানা আড়াই মাস সীমিত আকারে পরীক্ষামূলক পর্যবেক্ষণের পর আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করলো সার্চ ইঞ্জিন জায়ান্ট গুগল’র সামাজিক নেটওয়ার্ক গুগল প্লাস। সামাজিক নেটওয়ার্ক জায়ান্ট ফেসবুক নতুন আঙিকে সাজার ঠিক

সোমবার, ১২ সেপ্টেম্বর, ২০১১

উখিয়ায় অর্ধকোটি টাকার ফার্নিচার জব্দ

Sahab Uddin
উখিয়ায় বনবিভাগ, র‌্যাব, পুলিশ ও বিজিবি যৌথ অভিযান চালিয়ে উপজেলার মরিচ্যা বাজার ষ্টেশন থেকে প্রায় অর্ধকোটি টাকার রকমারী ও বিলাস বহুল ফার্নিচার জব্দ করেছে। গতকাল সকাল ৮ টা থেকে বিকাল সাড়ে ৪ টা পর্যন্ত শতাধিক দোকানে এ অভিযান চালানো হয়। এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।

হিমছড়িতে ক্ষুদ্র ব্যবসায়ীদের উপর প্রভাবশালীদের খড়ক

Sahab Uddin:
কক্সবাজারের অন্যতম পর্যটন কেন্দ্র হিমছড়িতে ক্ষুদ্র ব্যবসায়ী ও হকারদের উপর এবার খড়গ নেমেছে কতিপয় প্রভাবশালীর। এসব প্রভাবশালীরা ইতোমধ্যেই হিমছড়ি এলাকায় দীর্ঘদিন ধরে ব্যবসা করে আসা হকার ও ক্ষুদ্র ব্যবসায়ীদের কাছ থেকে প্রশাসনের নামে অর্ধ কোটি টাকা হাতিয়ে নিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

সৈকতে এবার পর্যটকদের মাঝে জেলা প্রশাসনের ১০ হাজার লিপলেট বিতরণ

কক্সবাজার সমুদ্র সৈকতে অসাবধানতাবসত পর্যটকদের ধারাবাহিক অপমৃত্যু ঠেকাতে পুলিশের পর এবার পর্যটকদের সচেতন করে লিপলেট বিতরণ করেছে কক্সবাজার জেলা প্রশাসন। গতকাল সোমবার বিকালে কক্সবাজার সমুদ্র সৈকতের লাবণী পয়েন্টে কক্সবাজারের জেলা প্রশাসক মোঃ জয়নুল বারী পর্যটকদের মাঝে লিপলেট বিতরণ ও গুপ্ত খালে লাল পতাকা ঠাঙ্গিয়ে সচেতনতা কার্যক্রমের উদ্ধোধন করেন। এসময় পুলিশ সুপার জাহাঙ্গীর মোঃ সেলিম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ নুরুল আলম নিজামী, নেজারত ডেপুটি কালেক্টরেট আলমগীর