Sahab Uddin:
২২ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের সান ফ্রানসিসকোতে অনুষ্ঠিত হয়ে গেল ফেসবুক প্রোগ্রামারদের সম্মেলন এফ৮ (f8)। ফেসবুকের প্রধান নির্বাহী কর্মকর্তা মার্ক জাকারবার্গ ফেসবুকের নতুন সুবিধা ‘ফেসবুক টাইমলাইন’ উন্মোচন করেন। নতুন এই সেবার মাধ্যমে যেকোনো ব্যবহারকারী তাঁর ফেসবুকের সব ইতিহাস তাঁর প্রোফাইলে দেখতে পাবেন। চাইলে তা সবার জন্য উন্মুক্ত করেও দিতে পারবেন।
ফেসবুকে দেওয়া তথ্য অনুযায়ী, ফেসবুক টাইমলাইন হলো নতুন এক প্রোফাইল, যার মাধ্যমে আপনি আপনাকে আরও সুন্দরভাবে উপস্থাপন করতে পারবেন এবং যা আপনাকে বন্ধুদের নতুন নতুন জিনিস খুঁজে পেতে সাহায্য করবে। সেই সঙ্গে আপনি সহজেই আপনার দেওয়া
তথ্য, ছবি ও ভিডিওর গোপনীয়তা নিয়ন্ত্রণ করতে পারবেন। এককথায় বলা যায়, ফেসবুকের নতুন চেহারা এই ফেসবুক টাইমলাইন।
ফেসবুকে কিছু পরিবর্তন এলে ব্যবহারকারীদের প্রোফাইলে সেটা আসতে আসতে অনেক সময় লেগে যায়। বর্তমানে প্রায় ৮০ কোটি সক্রিয় ব্যবহারকারী থাকায় একসঙ্গে সবার প্রোফাইল পরিবর্তন করা ফেসবুকের পক্ষে প্রায় অসম্ভব। এ জন্য পরিবর্তন হয় ক্রমে ক্রমে, ধীরে ধীরে। কিন্তু ফেসবুক কর্তৃপক্ষের দিকে তাকিয়ে না থেকে আপনি চাইলে এখনই ফেসবুক টাইমলাইন নিজের অ্যাকাউন্টে সক্রিয় করে নিতে পারবেন।ফেসবুকে দেওয়া তথ্য অনুযায়ী, ফেসবুক টাইমলাইন হলো নতুন এক প্রোফাইল, যার মাধ্যমে আপনি আপনাকে আরও সুন্দরভাবে উপস্থাপন করতে পারবেন এবং যা আপনাকে বন্ধুদের নতুন নতুন জিনিস খুঁজে পেতে সাহায্য করবে। সেই সঙ্গে আপনি সহজেই আপনার দেওয়া
তথ্য, ছবি ও ভিডিওর গোপনীয়তা নিয়ন্ত্রণ করতে পারবেন। এককথায় বলা যায়, ফেসবুকের নতুন চেহারা এই ফেসবুক টাইমলাইন।
যেভাবে সক্রিয় করবেন: প্রথমে নিশ্চিত হয়ে নিন, আপনার ফেসবুক আইডি ভেরিফায়েড কি না। আইডি ভেরিফায়েড মানে, আপনি ফেসবুক পরিচিতি বা আইডিটা আপনার মোবাইল ফোন দিয়ে নিবন্ধন করিয়েছেন কি না। যদি না করে থাকেন, তাহলে আপনার ফেসবুক আইডির Account Settings-এ গিয়ে বাঁ পাশে mobile ট্যাবে গিয়ে ‘+Add a phone’ অপশনে ক্লিক করুন।
এখন ফেসবুক আপনার আইডির নিরাপত্তার জন্য আপনাকে আবার ফেসবুক পাসওয়ার্ড দিতে বলবে। এরপর একটি বক্স আসবে, যেখানে আপনার দেশের নাম ও আপনি যে মোবাইল নেটওয়ার্কের গ্রাহক, তা উল্লেখ করতে বলবে। এই বক্সের ঠিক নিচে ‘Add your phone number here’ অপশনে ক্লিক করবেন। এরপর নতুন আরেকটি পপ-আপ বক্স আসবে, যেখানে আপনার মোবাইল নম্বর দিয়ে Continue করবেন। দু-তিন মিনিটের মধ্য আপনার মোবাইলে একটি কোডসহ এসএমএস আসবে। সেই কোডটি নতুন পপ-আপ বক্সে বসিয়ে Continue করবেন। এতেই আপনার আইডি ভেরিফায়েড হয়ে যাবে।
প্রথম ধাপ: প্রথমে ফেসবুকে ঢুকুন আপনার আইডি দিয়ে। এরপর ফেসবুক ডেভেলপার (https://developers.facebook.com/apps) লিংকে গিয়ে ‘অ্যালাউ’ বাটনে ক্লিক করুন।
দ্বিতীয় ধাপ: ‘অ্যালাউ’ করার পর নিচের ছবির মতো একটি পৃষ্ঠা আসবে, সেখানে ‘ক্রিয়েট নিউ অ্যাপ’ অপশনে ক্লিক করুন।
তৃতীয় ধাপ: একটি পপ-আপ উইন্ডো আসবে, যেখানে আপনার নিজের ইচ্ছামতো ডিসপ্লে নেম, নেম স্পেস দিয়ে” I agree to the Platform Privacy Policy-তে ক্লিক করে Continue করবেন। তবে নেম স্পেসটি অবশ্যই ইউনিক হতে হবে।
চতুর্থ ধাপ: সঙ্গে সঙ্গে আরেকটি পপ-আপ উইন্ডো আসবে, সেখানে সিকিউরিটি চেক বক্সের ভেতর যে ইংরেজি অক্ষরগুলো আছে, সেটা টাইপ করে Submit বাটনে ক্লিক করবেন। মনে রাখবেন, এটি সাধারণত নিরাপত্তার জন্য করা হয়, যাতে অসৎ কেউ স্বয়ংক্রিয়ভাবে স্প্যামিং করতে না পারে।
পঞ্চম ধাপ: এরপর নতুন একটি পৃষ্ঠা খুলবে, এর বাঁ পাশে ‘ওপেন গ্রাফ’-এ ক্লিক করলে যে পৃষ্ঠাটি খুলবে, সেখানে ‘টেস্ট অ্যাকশন’ হিসেবে people can-এরপর প্রথম বক্সে watch, পরের বক্সে movie লিখে Started-এ ক্লিক করুন।
ষষ্ঠ ধাপ: নতুন আরেকটি পৃষ্ঠা আসবে, এর নিচে ‘সেভ অ্যান্ড নেক্সট’ অপশনে ক্লিক করুন। যদি এখানে ‘Connected Objects Required’ বার্তা দেখায়, তাহলে পেজটি একবার রিফ্রেশ করলে সমাধান হয়ে যাবে। এরপর আবার নতুন পৃষ্ঠা এলে আরও একবার ‘সেভ অ্যান্ড নেক্সট’-এ ক্লিক করুন। সবশেষে আরেকটি পৃষ্ঠা আসবে, ‘সেভ অ্যান্ড ফিনিশ’ অপশনে ক্লিক করে কয়েক মিনিট অপেক্ষা করুন।
সপ্তম ধাপ: এবার ফেসবুকের মূল পৃষ্ঠায় ফিরে যান। সেখানে ওপরে একটি নির্দেশনা পাবেন, এর শেষ দিকে ‘গেট ইন নাউ’ লিংকে ক্লিক করার পর যদি সরাসরি ‘টাইমলাইন’ ট্যাবে চলে যায় তাহলে বুঝবেন, আপনার ফেসবুক টাইমলাইন সক্রিয় হয়ে গেছে। যখনই আপনার প্রোফাইলে ক্লিক করবেন, তখন নতুন এ সেবাটি পেয়ে যাবেন।
সতর্কতা: ফেসবুক টাইমলাইন সক্রিয় করার পর যদি আপনাকে ১ অক্টোবরের মধ্য আপনার ফেসবুক আইডিকে HTTPS-এ হালনাগাদ করার জন্য কোনো বার্তা প্রদর্শন করে, তবে অ্যাকাউন্ট সেটিংসে গিয়ে সিকিউরিটি ট্যাবে যাবেন। সেখানে Secure Browsing অপশন সক্রিয় (এনাবল) করে দিন।
কাভার ফটো: ফেসবুক টাইমলাইনে আপনি একসঙ্গে দুটি ছবি প্রোফাইলে রাখতে পারবেন। একটি প্রোফাইল পিকচার, অন্যটি কভার পিকচার।
কাভার পিকচারটি অপেক্ষাকৃত বড় এবং প্রোফাইল পিকচারটি ছোট হয়ে ওপরের ডান দিকে আসে। যাঁরা ভাবছেন, তাঁদের প্রোফাইল পিকচার ছোট আসছে কেন, তাঁরা কভার পিকচার আপলোড করে দিলেই সমস্যা সমাধান হয়ে যাবে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন