Sahab Uddin:
বলিউড বাদশা শাহরুখ মুম্বাই শহরের ব্যস্তপাড়ায় নতুন অফিসের জন্যে সম্প্রতি একটি ভবন কিনেছেন। মুম্বাইয়ের খার এলাকায় ১৫ নম্বর রোডে তিনি এই ভবনটি কিনেছেন। অফিসের জন্যে ছোট্ট কোনো অ্যাপাটমেন্ট জায়গা নয়, বরং পুরো দালান কিনে নিয়েছেন শাহরুখ। শাহরুখের বাড়ি ‘মান্নাত’তে পুরোনো অফিসটি খানিকটা ছোট ছিল। কাজের পরিমান বাড়ার সঙ্গে সঙ্গে বড় অফিসের প্রয়োজন অনুভব করেন শাহরুখ। দিওয়ালিতে পুরোনো অফিস নতুন ভবনে নিয়ে যাবার উদ্দেশ্যেই কিনেছিলেন তিনি।
কিন্তু দালান প্রস্তুতের কাজ পুরোটা শেষ না হওয়ায় ২০১২ তে অফিস পরিবর্তন সম্ভব হবে বলে জানিয়েছেন শাহরুখ।
৪০০০ স্কয়ার ফিটের উপর নির্মিত শাহরুখের নতুন অফিসের ভবনটি ১২ তলা। শাহরুখের ‘রেড চিলি প্রডাকশন হাউজ, টিভি প্রোডাকশন, ইডিয়ট বক্স এবং ভিএফএক্স স্টুডিও এই ভবনে নিয়ে আসা হবে বলে জানিয়েছেন কিং খান। ঘণিষ্ঠ বন্ধু করণ যোহরের অফিসের কাছাকাছি শাহরুখের এই নতুন অফিসটির নাম এখনও ঠিক করা হয়নি।
বিশ্বস্তসূত্রে জানায়, শাহরুখ খান প্রযোজনায় আরও বড় বড় ছবি কাজ করার ভবিষ্যৎ পরিকল্পণা থেকেই বড় ভবনে অফিসটি পরিবর্তন করা হচ্ছে। শাহরুখ খান তার ড্রিম প্রজেক্ট ‘রা ওয়ান’ ছবিটির জন্যে ব্যস্ত সময় কাটালেও হঠাৎ তার এই অফিস পরিবর্তনের খবরটি ভক্তদের খুব অবাক করেছে।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন