মঙ্গলবার, ২৫ অক্টোবর, ২০১১

আসছে লবণ মেশানো হার্ডডিস্ক

Sahab Uddin:
লবণের অনেক গুণ—এ কথা সবারই জানা। তবে সিঙ্গাপুরের গবেষকেরা সম্প্রতি লবণের এমন একটি গুণের সন্ধান পেয়েছেন, যা রীতিমতো বিস্ময়কর। তাঁদের মতে, সাধারণ লবণ ব্যবহার করে কম্পিউটার হার্ডডিস্ক ড্রাইভের ছয় গুণ পর্যন্ত তথ্য ধারণক্ষমতা বাড়ানো সম্ভব।
ন্যাশনাল ইউনিভার্সিটি অব সিঙ্গাপুর এবং ডেটা স্টোরেজ ইনস্টিটিউট লবণ ব্যবহার করে হার্ডডিস্কে বেশি পরিমাণ ডেটা ধরে রাখার পদ্ধতি উদ্ভাবন করেছেন। গবেষকদের দাবি, এ পদ্ধতিতে বিভিন্ন কোম্পানির কিংবা ব্যক্তিগত পর্যায়ে ডেটা সংরক্ষণে লবণ বেশ কাজে আসবে। নতুন এ পদ্ধতি উদ্ভাবনের ফলে হার্ডডিস্কের প্রতি বর্গইঞ্চিতে ৩.৩ টেরাবিট পর্যন্ত ডেটা রাখার ঘনত্ব বেড়ে যাবে, যা বর্তমান বাজারে থাকা হার্ডডিস্কের তুলনায় ছয় গুণ বেশি।
গবেষক জোল ইয়াং বলেন, হার্ডডিস্ক তৈরিতে সোডিয়াম ক্লোরাইড যোগ করলে তথ্য ধারণে বিট ইউনিটের প্যাটার্ন পরিবর্তিত হয়। তা ছাড়া প্রতিটি ম্যাগনেটিক ডিস্ক আরও অনেক বেশি পরিচ্ছন্ন হবে এবং বিটের ঘনত্ব বৃদ্ধি পাবে। আর বিট প্রিন্ট করতে যে ইলেকট্রনিক বিম প্রয়োজন হয় তার রেজুলেশনটা লবণ বাড়িয়ে দেয় বলে সবচেয়ে ভালো মানের কনট্রাস্ট পাওয়া যাবে এবং লাইন প্যাটার্নও অনেক ঘন হবে। ২০১৬ সাল নাগাদ লবণ মেশানো এই হার্ডডিস্ক অর্থাৎ ‘নোনা হার্ডডিস্ক’ বাজারে আসবে বলে আশা করা হচ্ছে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন